ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরকার জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে রয়েছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: সরকার জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও রুহুল কবির রিজভী বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম করলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বুধবার (২৭ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সীমান্তে পুশ-ইনের ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে রিজভী বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ ঠেলে পাঠানো দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এর পেছনে ভারতের কোনো গোপন উদ্দেশ্য রয়েছে কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, এ ধরনের আচরণ কোনোভাবেই বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্কের পরিচায়ক হতে পারে না। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতিতে আরও সতর্ক থাকতে বিজিবির প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে রাজধানীর মগবাজারে Ad-din Medical College Hospital–এ ছয় শিশুর মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, এ ঘটনার পেছনে কোনো অবহেলা বা চিকিৎসাজনিত গাফিলতি ছিল কিনা, তা সরকার তদন্ত করে দেখবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার