ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
আরও তিন ছাত্রদল নেতাকে ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
নিজস্ব প্রতিবেদক: সরকারের বিভিন্ন দপ্তরে ৬ষ্ঠ গ্রেডের উপ-পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের আরও তিন নেতা। জনপ্রশাসন মন্ত্রণালয় গত বৃহস্পতিবার (২১ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বলে জানা গেছে। নতুন এই নিয়োগের মাধ্যমে এখন পর্যন্ত ছাত্রদলের মোট ছয়জন নেতাকে এমন পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়োগ পাওয়া নেতারা বিএনপি চেয়ারম্যানের বিশেষ নিরাপত্তা ইউনিট সিএসএফের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জাতীয় নির্বাচনের আগে তারা এই দায়িত্বে ছিলেন।
নিয়োগপ্রাপ্ত তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলে দায়িত্ব পালন করছেন। অন্যজন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।
এর আগে উপ-পরিচালক পদে নিয়োগ পাওয়া ছাত্রদলের নেতারা হলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আবির এবং ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব।
তাদের মধ্যে আবদুল্লাহ আল নোমান নিয়োগ পেয়েছেন Bangladesh Investment Development Authority (বিডা)-তে, মেহেদী হাসান আবির মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষে এবং রাকিবুল হাসান রাকিব নিয়োগ পেয়েছেন NGO Affairs Bureau–তে।
এদিকে নতুন করে নিয়োগ পাওয়া তিনজনের একজন মো. ইয়াকুব হাসান সানি। তাকেও এনজিও বিষয়ক ব্যুরোতে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।
অন্য দুইজনের পরিচয় বিস্তারিতভাবে জানাতে সংশ্লিষ্টরা অনাগ্রহ প্রকাশ করেছেন। তবে জানা গেছে, তারা দুজনই বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা