ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জেনে নিন ঈদুল আযহার নামাজের নিয়ম
নিজস্ব প্রতিবেদক: ইসলামের সবচেয়ে বড় দুটি উৎসবের একটি ঈদুল ফিতর, অন্যটি ঈদুল আজহা। প্রতিবছর জিলহজ মাসের ১০ তারিখে মুসলিম উম্মাহ কোরবানির ঈদ উদযাপন করে। ‘ঈদ’ শব্দের অর্থ আনন্দ, আর এর শাব্দিক অর্থ বারবার ফিরে আসা। প্রতি বছর নির্ধারিত সময়ে এই আনন্দের দিন ফিরে আসে বলেই এর নাম ঈদ।
ঈদুল আজহার দিন মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো ঈদের নামাজ। ইসলামে ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। খোলা মাঠ বা ছাদবিহীন জায়গায় ঈদের নামাজ আদায় করা সুন্নত। মহানবী মুহাম্মদ (সা.) খোলা জায়গায় ঈদের নামাজ আদায় করতেন। তবে কোনো কারণে খোলা জায়গার ব্যবস্থা না থাকলে মসজিদেও ঈদের নামাজ আদায় করা যাবে।
ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হয়। একা ঈদের নামাজ আদায় করা হয় না। জুমার নামাজ আদায়ের জন্য যেসব শর্ত প্রয়োজন, ঈদের নামাজের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য। এ নামাজের জন্য আজান ও ইকামত নেই। তবে ইমাম সাহেব উচ্চস্বরে কোরআন তিলাওয়াত করবেন। ঈদের নামাজের বিশেষ পার্থক্য হলো অতিরিক্ত ছয়টি তাকবির।
ঈদের নামাজের নিয়ত এভাবে করা যায়-
দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ, অতিরিক্ত ছয় তাকবিরসহ, ইমামের পেছনে, কিবলামুখী হয়ে, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করছি আল্লাহু আকবার।
প্রথম রাকাতে ইমামের সঙ্গে তাকবিরে তাহরিমা বলে হাত বেঁধে নিতে হয়। এরপর ছানা পড়তে হয়- সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুকা।
এরপর অতিরিক্ত তিন তাকবির দিতে হয়। প্রথম দুই তাকবিরে হাত উঠিয়ে ছেড়ে দিতে হয়। তৃতীয় তাকবিরে হাত বেঁধে নিতে হয়। এরপর সুরা ফাতিহা ও অন্য সুরা পড়ে স্বাভাবিক নিয়মে রুকু ও সেজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করতে হয়।
দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা ও অন্য সুরা পড়ার পর অতিরিক্ত তিন তাকবির দিতে হয়। প্রথম দুই তাকবিরে হাত উঠিয়ে ছেড়ে দিতে হয়। তৃতীয় তাকবিরের পর রুকুতে যেতে হয়। এরপর সেজদা, বৈঠক, তাশাহহুদ, দরুদ ও দোয়া পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়।
নামাজ শেষে তাকবির বলা হয়-
আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
অর্থ- আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান। সব প্রশংসা মহান আল্লাহর।
ঈদের নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহেব দুইটি খুতবা দেন। মুসল্লিদের জন্য খুতবা মনোযোগ দিয়ে শোনা গুরুত্বপূর্ণ। কারণ ঈদের দিনের শিক্ষা, কোরবানির তাৎপর্য, তাকওয়া ও মানবিকতার বার্তা এই খুতবার মধ্য দিয়েই স্মরণ করিয়ে দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত