ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ঢাকার পশুর হাটে মার্কিন রাষ্ট্রদূত, জানালেন ঈদের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার আমেজ ছুঁয়ে গেল ঢাকার মার্কিন দূতাবাসেও। উৎসবের ঠিক আগমুহূর্তে রাজধানীর একটি ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাট সশরীরে ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। হাটের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখার পাশাপাশি তিনি পশুর বিক্রেতা ও হাটে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেন। রাষ্ট্রদূতের এই ব্যতিক্রমী সফরের বেশ কিছু ছবি পরবর্তীতে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।
বুধবার (২৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে নিজের চমৎকার অভিজ্ঞতার কথা ভাগ করে নেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। তিনি বলেন, ‘বাংলাদেশের পরিবারগুলো যখন পবিত্র ঈদুল আজহা উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, তখন কোরবানির পশুর হাটের এই প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সামনাসামনি দেখা সত্যিই এক দারুণ অভিজ্ঞতা। সবাইকে একটি আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদের অনেক শুভেচ্ছা।’
দূতাবাসের প্রকাশ করা ছবিগুলোতে মার্কিন রাষ্ট্রদূতকে বেশ আমুদে মেজাজে দেখা গেছে। এক হাতে ছাতা ধরে তিনি হাটের কাদা-পানি মাড়িয়ে পশুর ব্লকগুলো ঘুরে দেখছেন। একটি ছবিতে তাকে বিশালাকার ও সুসজ্জিত একটি গরুর পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায়। আরেকটি ছবিতে তিনি একটি কালো ছাগলের পাশে বসে হাত উঁচিয়ে 'থাম্বস-আপ' (সব ঠিক আছে) ইশারা করছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ নজর কেড়েছে।
এদিকে মার্কিন রাষ্ট্রদূতের এমন চেনা গণ্ডির বাইরের সাধারণ ও আন্তরিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের নেটিজেনরা। ছবিগুলো ফেসবুক পেজে পোস্ট করার পর থেকেই সেখানে ইতিবাচক মন্তব্যের জোয়ার বইছে।
আলি আহমদ নামের একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমাদের দেশীয় গরুর হাটে মার্কিন রাষ্ট্রদূতকে এভাবে ঘুরে বেড়াতে দেখে সত্যি খুব ভালো লাগছে। আমাদের উৎসবের সঙ্গে এই চমৎকার সংহতি প্রকাশের জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ।’ একইভাবে মাকসুদা জান্নাত নামের আরেকজন নেটিজেন লিখেছেন, ‘এটি অত্যন্ত সুন্দর ও ইতিবাচক একটি উদ্যোগ। রাষ্ট্রদূতকে আমাদের সংস্কৃতির প্রতি সম্মান দেখানোর জন্য ধন্যবাদ জানাই।’
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা