ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
চ্যালেঞ্জের মধ্যেও সন্তোষজনক ঈদযাত্রা ম্যানেজ করতে পেরেছি: সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রায় দেড় কোটি মানুষের বিপুল কর্মব্যস্ত ঢাকা ত্যাগ এবং একই সাথে ৮০ লাখ কোরবানির পশু পরিবহনের বিশাল চাপ সামলেও এবারের সার্বিক ঈদযাত্রা সন্তোষজনক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, নানা ধরনের জটিল চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও যাত্রীরা সুশৃঙ্খল পরিবেশ ও নির্ধারিত ভাড়ায় তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন এবং সবকিছু মিলিয়ে একটি সফল ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সরজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই সন্তুষ্টির কথা জানান।
যোগাযোগের সার্বিক পরিস্থিতি নিয়ে শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে দিনরাত মনিটরিং করা হচ্ছে। যমুনা সেতুর ঠিক আগে চন্দ্রা এলাকায় যানবাহনের কিছুটা ধীরগতি বা আংশিক জটলা থাকলেও সেটাকে স্বাভাবিক বলে মনে করছেন তিনি। কারণ হিসেবে মন্ত্রী ব্যাখ্যা করেন, ওই রুটে সাত লেনের গাড়ি এসে হঠাৎ দুই লেনে প্রবেশ করায় গতি কমে যাচ্ছে, তবে আমাদের ট্রাফিক বা রুট ব্যবস্থাপনায় কোনো ত্রুটি নেই।
তিনি আরও জানান, বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেলের মাধ্যমে সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দেড় কোটি মানুষ মাত্র দুই থেকে তিন দিনের ব্যবধানে ঢাকা ছাড়ছে, যার সঙ্গে যুক্ত হয়েছে লাখ লাখ কোরবানির পশুর গাড়ি। দেশের পরিবহন খাতের সামর্থ্যের শতভাগ উজাড় করে দিয়ে কাজ করা হচ্ছে এবং সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিংহভাগ ক্ষেত্রেই তারা ন্যায্য ভাড়ায় বাড়ি ফিরতে পারছেন।
এদিকে বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, কাউন্টার ও প্রধান বাসস্ট্যান্ডগুলোর বাইরে কিছু সুযোগসন্ধানী অসাধু চক্র সাধারণ যাত্রীদের ঘরে ফেরার তাড়াহুড়োকে পুঁজি করে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে এ ধরনের অভিযোগ পাওয়ামাত্রই কঠোর আইনি ব্যবস্থা ও জরিমানা করা হচ্ছে। ভাড়ার নৈরাজ্য ঠেকাতে নজরদারি জোরদার রয়েছে।
রেলপথে নারী যাত্রীদের বিশেষ সুবিধার কথা উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, এরই মধ্যে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটের তিনটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। পর্যাপ্ত কোচ না থাকা এবং অগ্রিম টিকিট বিক্রি হয়ে যাওয়ার কারণে এখনই সব ট্রেনে এই সুবিধা দেওয়া সম্ভব হয়নি। তবে ঈদকে কেন্দ্র করে রেলে অতিরিক্ত আরও ৫১টি কোচ যুক্ত করার তথ্য নিশ্চিত করেন তিনি।
সবশেষে, উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে কোরবানির পশুর হাট বসানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী নিজের দায় এড়িয়ে বলেন, মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানোর কোনো সরকারি সিদ্ধান্ত ছিল না। এ বিষয়ে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনকে প্রশ্ন করা উচিত। যারা এই জায়গার ইজারা দিয়েছে এবং টাকা পকেটে পুরেছে, হাট বসানোর সম্পূর্ণ দায়ভার কেবল তাদেরই।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা