ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
এসি বন্ধের ১ ঘণ্টায় ৬ নবজাতকের করুণ মৃত্যু, ধারণা পুলিশের
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এক ঘণ্টার জন্য এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বন্ধ রাখার পর চিকিৎসাধীন ছয়টি নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এসি বন্ধ থাকার কারণে রুমের পরিবেশের আকস্মিক পরিবর্তনে শিশুরা অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়।
বুধবার (২৮ মে) সকালে এই হৃদয়বিদারক ঘটনার খবর পেয়েই মগবাজারের আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শনে যান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সার্বিক পরিস্থিতি ও প্রাথমিক তদন্তের বিষয়ে ব্রিফ করেন।
ডিএমপি কমিশনার জানান, হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে ওই সময় মোট ১১ জন প্রসূতি মা ও তাদের নবজাতকেরা চিকিৎসাধীন ছিলেন। সেখানে থাকা একজন মা অতিরিক্ত ঠান্ডা লাগার কথা জানালে দায়িত্বরত নার্স কক্ষের এসি প্রায় এক ঘণ্টার জন্য বন্ধ করে দেন।
তিনি আরও জানান, পরবর্তীতে তীব্র গরম অনুভূত হলে প্রসূতি মায়েরা আবার এসি চালু করতে বলেন। কিন্তু এসি চালুর পরপরই হঠাৎ দুটি শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই একে একে বাকি চারটি শিশুও ঢলে পড়ে মৃত্যুর কোলে। চিকিৎসাধীন অবস্থাতেই কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিআইডির (ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) ক্রাইম সিন টিম ইতিমধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করেছে বলে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার। তিনি জানান, ক্রাইম সিন টিম সেখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে এবং তদন্ত শেষে এই মৃত্যুর প্রকৃত কারণ বিস্তারিতভাবে জানানো হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা