ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
একসাথে ছয় শিশুর রহস্যময় মৃত্যু: কারণ অনুসন্ধানে পুলিশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয়টি শিশুর আকস্মিক ও রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (২৭ মে) ভোরের দিকে এই মর্মান্তিক ঘটনাটি প্রকাশ পাওয়ার পর হাসপাতাল জুড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের আবহ তৈরি হয়েছে।
শিশুদের এই মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত অস্পষ্ট। ঘটনাটি জানার পরপরই রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে ঘটনাস্থলে থানা পুলিশসহ পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থেকে পরিস্থিতি খতিয়ে দেখছেন।
আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এই চাঞ্চল্যকর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সাংবাদিকদের ব্রিফিংকালে ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আমরা খবর পেয়েছি যে মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয়টি শিশু মারা গেছে। তবে ঠিক কী কারণে এতগুলো শিশুর একযোগে মৃত্যু হলো, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের পুলিশ টিম অলরেডি হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান করছে এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করছে। প্রকৃত কারণ জানতে আমি নিজেও এখন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস