ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার সঙ্গে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সাম্প্রতিক সহিংস ঘটনার পর সফরটি ঘিরে প্রশাসনের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা গেছে।
আগামী রোববার (৩১ মে) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সফর করবেন তারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা রয়েছে। সফরকে কেন্দ্র করে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। অনেক কর্মকর্তার ছুটি বাতিল কিংবা সংক্ষিপ্তও করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে চট্টগ্রাম জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মন্ত্রী ঘটনাস্থল ঘুরে দেখবেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
ওই কর্মকর্তা আরও বলেন, সম্প্রতি যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও এই সফরের সিদ্ধান্ত তার আগেই নেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে সফরটি নতুন গুরুত্ব পেয়েছে।
গত ২৪ মে গভীর রাতে জঙ্গল সলিমপুর এলাকায় স্থাপিত যৌথ বাহিনীর একটি ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় পুলিশ ও র্যাব পাল্টা গুলি ছুড়লে হামলাকারীরা পিছু হটে যায়। তবে যাওয়ার আগে তারা নির্মাণাধীন একটি নিরাপত্তা ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে ফেলে। পুলিশের অগ্রযাত্রা ঠেকাতে এলাকার একটি সড়কও কেটে দেওয়া হয় বলে জানা গেছে।
এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি একই এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। ওই ঘটনার পর প্রশাসনের নজরে আসে জঙ্গল সলিমপুর।
পরবর্তীতে ৯ মার্চ এলাকায় অপরাধী চক্রের নিয়ন্ত্রণ ভাঙতে বড় ধরনের যৌথ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও এপিবিএনের প্রায় চার হাজার সদস্য ওই অভিযানে অংশ নেন।
দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত পাহাড়ি অঞ্চলটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় এবং বহু সন্দেহভাজনকে আটক করা হয়। অপরাধীদের পালানোর পথ বন্ধ করতে তখন এলাকার প্রবেশ ও বের হওয়ার পথগুলো সিলগালা করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী চেকপোস্ট বসানো হয়।
অভিযানের ধারাবাহিকতায় জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশ ও র্যাবের যৌথ স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন