ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঈদ উপলক্ষে দোকানপাট-শপিংমল নিয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়সীমায় সাময়িক ছাড় দিয়েছে বিদ্যুৎ বিভাগ। ঈদ উপলক্ষে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত চালু রাখা যাবে বলে জানানো হয়েছে। তবে ঈদের পর আগের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখতে হবে।
মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে জারি করা নির্দেশনা অনুযায়ী দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে সন্ধ্যা ৭টার মধ্যে সব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ করতে হবে।
এছাড়া ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন সব দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের ছুটিকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা যে এলাকায় অবস্থান করবেন, সেখানে সরেজমিনে বিদ্যুৎ পরিস্থিতি পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি এ সংক্রান্ত প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে জমা দিতে হবে।
এ ছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ কিংবা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে গ্রাহকদের আগাম অবহিত করতে বলা হয়েছে। এ জন্য স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও গ্রাহকদের বিষয়টি জানাতে বলা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত