ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৌদির সঙ্গে মিল রেখে বুধবার ঈদ উদযাপন যেসব গ্রামে
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে এবারও একদিন আগে পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিয়েছেন ভোলার ১৪ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। শরীয়তপুরের সুরেশ্বরী দরবার শরীফ ও চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা প্রতি বছরের মতো এবারও আগাম ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) সকালে দরবার শরীফ দুটির অনুসারীরা বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ১৪টি গ্রামে এসব অনুসারীরা বসবাস করেন। এর মধ্যে বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রামে অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি। শুধু এই দুই গ্রামেই প্রায় ৩ হাজার অনুসারী রয়েছেন।
বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামের বাসিন্দা ও সুরেশ্বরী দরবার শরীফের অনুসারী মো. সুমন মিয়া জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার সকাল সাড়ে ৯টায় গ্রামের পঞ্চায়েত বাড়ির দরজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজ শেষে পশু কোরবানি দেওয়া হবে।
একই উপজেলার মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদার বাড়ি দরজা জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করছি। ঈদের নামাজ শেষে কোরবানি দেওয়া হবে।”
অনুসারীরা জানান, বিশ্বের মুসলমানদের একই দিনে ঈদ উদযাপন করা উচিত বলে তারা বিশ্বাস করেন। তাদের মতে, এতে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে।
এর আগেও এসব অনুসারী সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজানের রোজা ও ঈদুল ফিতর পালন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা একই নিয়ম অনুসরণ করে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আয়োজন করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব