ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক তা নির্মূল করা হবে’
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে হামলার ঘটনায় জড়িতদের কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, বিগত ১৭ বছরে আইনের শাসনের ঘাটতির কারণে কিছু এলাকায় রাষ্ট্রের ভেতরে ‘আরেক রাষ্ট্রের’ মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
তিনি আরও বলেছেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সেখানে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে বিজিবি-কে।
এর আগে রবিবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ক্যাম্পে সন্ত্রাসীরা অতর্কিতে গুলি চালায়। পরে বুলডোজার দিয়ে ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ঠেকাতে কয়েকটি স্থানে রাস্তা কেটে বাধা সৃষ্টি করা হয়।
র্যাব জানিয়েছে, কঠিন বাধা সত্ত্বেও রাতেই তারা ঘটনাস্থলে অভিযান চালায় এবং বেশ কয়েকজনকে আটক করে। তাদের দাবি, ‘ইয়াসিন বাহিনী’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল