ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
সোনারগাঁ হবে বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপদ সোনারগাঁকে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্রে রূপ দিতে সরকার ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সোমবার (২৫ মে) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চলমান ১৪৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
সফরকালে প্রতিমন্ত্রী ফাউন্ডেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, ভবন সম্প্রসারণ এবং সংস্কার কার্যক্রম ঘুরে দেখেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বিএনপি সরকার গঠনের পর এটাই তার প্রথম সোনারগাঁ সফর। সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, জাদুঘর, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও লাইব্রেরির কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতেই তিনি এখানে এসেছেন।
তিনি আরও বলেন, সোনারগাঁ শুধু দেশের গর্ব নয়, এটি আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত একটি ঐতিহাসিক স্থান। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনকে আধুনিক ও দর্শনার্থীবান্ধব করে তুলতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।
নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, সংস্কৃতি ও লোকঐতিহ্যকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরার লক্ষ্যেই এই উন্নয়ন কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তার আশা, প্রকল্পটি বাস্তবায়ন হলে সোনারগাঁ দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হবে।
এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সহকারী পুলিশ সুপার দীপংকর ঘোষ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, প্রকল্প পরিচালক পরিমল চন্দ্র বসুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ