ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আদালতে রামিসা হত্যা মামলার চার্জশিট জমা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ। আজ রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান প্রসিকিউশন বিভাগে এই প্রতিবেদন জমা দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে এই অভিযোগপত্রটি উপস্থাপন করা হবে বলে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ।
তদন্ত কর্মকর্তা এসআই অহিদুজ্জামান জানান, দীর্ঘ তদন্ত ও তথ্য-প্রমাণ বিশ্লেষণের পর প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে এই অপরাধে সহায়তা করার অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘরের খাটের নিচ থেকে তার মাথাবিহীন দেহ এবং পরবর্তীতে বাথরুম থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়।
এই ঘটনার পরদিন নিহতের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে প্রতিবেশী সোহেল, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা একজনকে আসামি করে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে আটক করে এবং পরবর্তীতে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গত ২০ মে (বুধবার) আদালতে হাজির করা হলে আসামি সোহেল রানা ম্যাজিস্ট্রেটদের কাছে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। তদন্তের ধারাবাহিকতায় আজ ঘটনার মাত্র কয়েকদিনের মাথায় আদালতে আনুষ্ঠানিক এই অভিযোগপত্র জমা দিল পুলিশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা