ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
মানবিক সমাজ কল্যাণ সংগঠন ও IPYG-এর নতুন পথচলা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন “হিউম্যানিটারিয়ান সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন”-এর সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বৈঠকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, যুব উন্নয়ন, শান্তি শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে International Peace Youth Group (IPYG)-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। মানবিক সমাজ কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা কুশ কুমার কুশলের সঙ্গে এ চুক্তি সম্পন্ন হয়।
এসময় IPYG এর সমন্বয়ক জ্যাকব বে বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মানবিক মূল্যবোধ, শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও মতামত দেন তিনি।
দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা বাংলাদেশের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে একসঙ্গে দীর্ঘমেয়াদি কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে সংগঠনের পক্ষ থেকে এ উদ্যোগকে আন্তর্জাতিক বন্ধুত্ব ও মানবিক উন্নয়নের নতুন দিগন্ত হিসেবে উল্লেখ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন , এনডিএসএম এর বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আল ওয়াকিল চৌধুরী, ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিনিধি ইনজামুল হক পার্থ , IPYG এর বাংলাদেশ প্রতিনিধি সবুজ রায় এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মীবৃন্দ । বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যৎ পরিকল্পনা ও যৌথ কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা