ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
যমুনার তীরে বেড়িবাঁধ নির্মাণের ঘোষণা পানিসম্পদমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করে অচিরেই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি এলাকার ভাঙনকবলিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরে নদীতীরবর্তী মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে এ ঘোষণা দেন মন্ত্রী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যমুনা নদীর বাম তীর রক্ষায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বহু বছর ধরে নদীভাঙনের শিকার মানুষের দুর্ভোগ কমাতে আগামী অর্থবছর থেকেই এই প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেছেন, সরকার জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। যমুনা নদীর ভাঙন রোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে সরেজমিন পরিস্থিতি দেখতে তিনি নিজেই ভাঙনকবলিত এলাকায় এসেছেন।
তিনি আরও বলেছেন, প্রতিবছর যমুনার ভাঙনে অসংখ্য পরিবার ঘরবাড়ি, ফসলি জমি ও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। এই দুর্ভোগ থেকে মানুষকে রক্ষা করতে সরকার স্থায়ী সমাধানের পথেই হাঁটছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ