ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
জনগণের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগীদের খাবারের মান ও চিকিৎসাসেবার বিভিন্ন অনিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত খাবারের মান পরীক্ষা করেন মন্ত্রী। সেখানে কুমড়ার তরকারি মুখে দিয়ে তিনি তা ফেলে দেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন করেন, এ ধরনের খাবার নিজেদের বাসায় হলে তারা খেতে পারতেন কি না। পরে রোগীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
এ সময় মন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগারও পরিদর্শন করেন। রোগীদের সঙ্গে কথা বলে তিনি চিকিৎসাসেবার বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনের সময় কয়েকজন রোগী অভিযোগ করেন, র্যাবিস ভ্যাকসিন পেতে তাদের ভোগান্তির শিকার হতে হয়েছে। কেউ কেউ জানান, ২৫০ টাকা দিয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হয়েছে। বিষয়টি শুনে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামের কাছে এর কারণ জানতে চান।
জবাবে তত্ত্বাবধায়ক জানান, আগে ভ্যাকসিন সরবরাহ না থাকায় এ সমস্যা হয়েছিল। তবে ঘটনাস্থল থেকেই ঢাকায় যোগাযোগ করে মন্ত্রী জানতে পারেন, সংশ্লিষ্ট দপ্তরে ভ্যাকসিনের জন্য কোনো চাহিদাপত্রই পাঠানো হয়নি। পরে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় কিছু অনিয়ম থাকতে পারে, তবে কিছু বিষয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সংক্রান্ত অভিযোগ আরও খতিয়ে দেখার আশ্বাস দেন। যদিও ওয়ার্ডে থাকা অনেক রোগী চিকিৎসাসেবার বিষয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন বলে জানান তিনি।
এ সময় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্বাস্থ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়