ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সিওমেকে নতুন উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) উপাধ্যক্ষ হিসেবে সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরীকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব মুহাম্মদ মকবল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন পদে ও কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, অধ্যাপক আহমদ রিয়াদ চৌধুরী আগামী ২৪ মের মধ্যে নতুন দায়িত্বস্থলে যোগদান করবেন।
এর আগে গত ১০ মে জারি করা আরেক প্রজ্ঞাপনে নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা