ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষ দিকেই উঠে এসেছে ঢাকা। বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ায় মঙ্গলবার সকালে রাজধানীর বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার একিউআই স্কোর ছিল ১৫৩। এই স্কোর অনুযায়ী বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা।
একই সময়ে পাকিস্তানের লাহোর ২৫০ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। শহরটির বাতাসের মান ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া ভারতের দিল্লি, উগান্ডার কাম্পালা এবং নেপালের কাঠমান্ডু যথাক্রমে ১৭৯, ১৬৭ ও ১৫৭ স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। এসব শহরের বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এদিকে দূষিত বাতাসের তালিকায় থাকা অন্য শহরগুলোর একিউআই স্কোর ১০৭ থেকে ১৩২ এর মধ্যে অবস্থান করছে।
আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোর সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।
বিশেষজ্ঞদের মতে, একিউআই ২০১ থেকে ৩০০ এর মধ্যে গেলে বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে। এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান