ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে ৯ দিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে।
রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর অ্যালিসন জে ক্রসসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চিকিৎসকের পরামর্শে ফলোআপ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৯ মে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে ১২ মে কেমব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় একটি গুরুতর ব্লক ধরা পড়লে দ্রুত এনজিওপ্লাস্টি করে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়।
বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সন্তোষজনক বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে তার হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।
যুক্তরাজ্যে অবস্থানকালেও রাষ্ট্রপতি নিয়মিতভাবে দাপ্তরিক দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো গুরুত্বপূর্ণ নথি ও সামারি ডিজিটাল মাধ্যমে অনুমোদন দেন।
এছাড়া লন্ডনে অবস্থানকালে হোটেল হিলটনে সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিসের সঙ্গে রাষ্ট্রপতির একটি অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎও অনুষ্ঠিত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা