ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ব্রয়লার ২০০, ডিম ১৫০- স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে আবারও বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি ও ডিম। বিশেষ করে জুমার দিনে চাহিদা বেড়ে যাওয়ায় ব্রয়লার, সোনালি ও দেশি মুরগির পাশাপাশি ডিমের দামও বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম উঠেছে ৩৩০ থেকে ৩৫০ টাকায়। অন্যদিকে দেশি মুরগি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত।
বাজারসংশ্লিষ্টরা জানান, গত মাসে সোনালি মুরগির কেজি ছিল ৩০০ থেকে ৩২০ টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ থেকে ৩৫০ টাকায়। একইভাবে দেশি মুরগির দামও বেড়েছে। আগে ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হলেও এখন তা ৭৫০ থেকে ৮০০ টাকায় উঠেছে। ব্রয়লার মুরগিও ১৭৫ টাকা থেকে বেড়ে এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতা আনিস মিয়া বলেন, ঈদের পর মুরগির দাম কিছুটা কমেছিল। তখন ব্রয়লার ১৭০ থেকে ১৭৫ টাকায় বিক্রি হয়েছে। তবে চলতি সপ্তাহে দাম আবার বেড়েছে। বর্তমানে ব্রয়লার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তিনি আরও জানান, সোনালি মুরগির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। এখন এটি ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেশি মুরগির সরবরাহ কম থাকায় দামও বেশি।
আরেক ব্যবসায়ী রমজান আলী বলেন, বাজারে মুরগির চাহিদা বেশি থাকলেও সরবরাহ তুলনামূলক কম। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানের কারণে বিক্রি বাড়ে, ফলে দামও বাড়তি থাকে।
এদিকে ডিমের বাজারেও অস্থিরতা দেখা গেছে। গত সপ্তাহে ১২০ টাকায় বিক্রি হওয়া ডিমের ডজন এখন ১৫০ টাকায় উঠেছে। সাদা ব্রয়লার ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা ডজনে। তবে ডিমের আকারভেদে দামে কিছুটা পার্থক্য রয়েছে।
ডিম বিক্রেতা বজলুর রশিদ জানান, বড় সাইজের ব্রয়লার ডিমের ডজন ১৬০ টাকা, ব্রাউন ডিম ১৫০ টাকা এবং সাদা ডিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা