ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পে-স্কেল নিয়ে সামনের মাসেই আসতে পারে সারপ্রাইজ
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের বিষয়ে নীরব প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আগামী জাতীয় বাজেটে এ খাতে উল্লেখযোগ্য বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। নীতিনির্ধারণী পর্যায়ে বিষয়টি নিয়ে একাধিক দফা আলোচনা হয়েছে এবং অনুমোদন মিললে ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই নতুন কাঠামোর প্রাথমিক রূপরেখা কার্যকর হতে পারে।
সূত্র অনুযায়ী, আগামী ৭ জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ওই দিন বিকেল ৩টায় অধিবেশন আহ্বান করা হয়েছে, যা ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে গণ্য হবে। এ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংশ্লিষ্টদের ধারণা, এবারের বাজেট অধিবেশনেই নবম পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। কারণ এ বাজেটে নতুন বেতন কাঠামোর জন্য বরাদ্দ অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, বর্তমান দ্রব্যমূল্য, জীবনযাত্রার ব্যয় এবং বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ চলছে অর্থ মন্ত্রণালয়ে। এ লক্ষ্যে আগামী বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার সম্ভাব্য বরাদ্দের পরিকল্পনাও রয়েছে। তবে অর্থনৈতিক চাপ ও রাজস্ব পরিস্থিতি বিবেচনায় সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে এগোচ্ছে।
সূত্রগুলো আরও বলছে, নবম পে-স্কেল একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে মূল বেতনে সীমিত বৃদ্ধি আসতে পারে। পরবর্তীতে বিভিন্ন ভাতা ও সুবিধা সমন্বয়ের মাধ্যমে ধীরে ধীরে পূর্ণাঙ্গ কাঠামো বাস্তবায়ন করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে পুরো কাঠামো কার্যকর করার লক্ষ্য রয়েছে।
পে-কমিশনের সুপারিশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগীর আর্থিক সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে একযোগে বড় অঙ্কের ব্যয় বাড়লে রাষ্ট্রীয় অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে বলে ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল গ্রহণ করা হয়েছে।
এছাড়া প্রশাসনিক ক্যাডার ছাড়াও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বা বিশেষায়িত বেতন কাঠামো নিয়েও কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।
আসন্ন বাজেটের আগেই ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’-এর চূড়ান্ত সুপারিশ প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। তাদের মতে, ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণার পর থেকে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে, ফলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা অর্থনৈতিক চাপে রয়েছেন।
সব মিলিয়ে নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের জন্য তা বড় স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও গেজেট প্রকাশের আগে আনুষ্ঠানিক সরকারি ঘোষণার জন্য অপেক্ষার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা