ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: কায়সার কামাল
নিজস্ব প্রতিবেদক: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, কারণ মাদকের ভয়াবহ বিস্তার এখন শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তরুণ প্রজন্মকে এ বিপদ থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।
বুধবার (১৪ মে) দুপুর পৌনে ৩টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বালিকা ফুটবল দল এবং রানার্সআপ বালক কাবাডি দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের এডিপির আওতায় বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মৎস্য চাষিদের মাঝে প্রণোদনা প্রদান করা হয়।
তিনি আরও জানান, কলমাকান্দায় শিশু-কিশোরদের জন্য একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে।
খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, যারা খেলাধুলায় অংশ নিচ্ছে, তাদের প্রতি শুভকামনা ও ভালোবাসা রইল। একই সঙ্গে অভিভাবকদের ধন্যবাদ জানান তিনি, যারা সন্তানদের খেলাধুলায় উৎসাহ দিয়ে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখছেন।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, রাষ্ট্র জনগণের, তাই প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবাইকে জনকল্যাণে কাজ করতে হবে। তিনি নিজের পরিচয় তুলে ধরে বলেন, একজন কৃষকের সন্তান হিসেবে সাধারণ মানুষের ভোটেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।
তিনি আরও বলেন, অতীতে অনিয়ম ও দুর্নীতির কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে দেশের সম্পদ দেশের মানুষের কল্যাণে ব্যবহার নিশ্চিত করতে হবে।
শেষে তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে জনগণ মনে রাখে এই সময়ের প্রশাসনের কর্মকর্তারা মানুষের আস্থা অর্জন করেছিলেন। জনগণের আস্থা অর্জনই সবচেয়ে বড় সাফল্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাসেম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ফয়সাল আহম্মেদ রাব্বিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাকাডেমিক সুপারভাইজার মোহাম্মদ তরিকুল ইসলাম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, মাদরাসায় টানা ২১ দিন বন্ধ
- শিক্ষাপ্রতিষ্ঠানে ফের চালু বেত্রাঘাত! কার্যকর যেদিন থেকে
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- কলকাতায় অমিত শাহ, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী