ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
মাউশির প্রদর্শক পদের ফল প্রকাশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রদর্শকসহ ১০ম গ্রেডের ৬১০টি পদের নিয়োগ ফল প্রকাশে দীর্ঘসূত্রতায় অনিশ্চয়তায় পড়েছেন হাজারো চাকরিপ্রার্থী। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই বছর পার হলেও এখনো ফল প্রকাশ না হওয়ায় উদ্বেগ ও হতাশা বাড়ছে অপেক্ষমাণ প্রার্থীদের মধ্যে।
এ বিষয়ে কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। তিনি বলেন, ‘ওটা (প্রদর্শকের ফল) আমরা দেখিনি। বিষয়টি নিয়ে পরে কথা বলবো।’
তথ্য অনুযায়ী, ২০২০ সালের অক্টোবর মাসে বিভিন্ন পদে মোট ৪ হাজার ৩২ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে মাউশি। এর মধ্যে প্রদর্শকসহ ১০ম গ্রেডের পদের সংখ্যা ছিল ৬১০টি, যার মধ্যে শুধু প্রদর্শক পদই ছিল ৫১৪টি।
এসব পদের বিপরীতে মোট ৬ হাজার ৪৪৩ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। ২০২৪ সালের ৬ জুন মৌখিক পরীক্ষা শেষ হলেও প্রায় ২৩ মাস পেরিয়ে গেলেও এখনো নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি। ফলে ফলাফলের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়