ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সৌদি পৌঁছেছেন ৫৫ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃ-ত্যু ১৪
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের হজ পালন করতে বাংলাদেশ থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। এখন পর্যন্ত ১৪২টি ফ্লাইটে দেশটিতে গেছেন ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী। একই সময়ে ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, ১৩ মে (সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট) পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২২৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে গত ১৮ এপ্রিল থেকে শুরু হয় হজ ফ্লাইট পরিচালনা। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৯টি, সৌদি এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজযাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ২৭ হাজার ৪২৮ জন, সৌদি এয়ারলাইন্সে ১৯ হাজার ১১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী।
এদিকে সৌদি আরবে স্থাপিত বাংলাদেশি চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ১৬ হাজার ২টি সেবা প্রদান করা হয়েছে।
হজ পালন করতে গিয়ে এ বছর এখন পর্যন্ত মারা গেছেন ১৪ জন বাংলাদেশি। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। মৃতদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা গেছেন।
সবশেষ ১২ মে গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) সৌদি আরবে মারা যান।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার প্রথম ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট চলবে ৩০ জুন পর্যন্ত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর