ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
‘পদ্মা ব্যারেজ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই’
নিজস্ব প্রতিবেদক: পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে ভারতের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি সুরক্ষার বৃহৎ এই প্রকল্প ইতোমধ্যে একনেক সভায় অনুমোদন পেয়েছে এবং এটি সম্পূর্ণভাবে জাতীয় অর্থায়নে বাস্তবায়িত হবে।
বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ প্রকল্পটি সাত বছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা, যা সম্পূর্ণভাবে সরকারের কোষাগার থেকে ব্যয় করা হবে।
তিনি স্পষ্টভাবে বলেন, “দেশের স্বার্থে নির্মিত ফারাক্কা বাঁধের বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণ নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা নেই।”
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার উজানে নির্মিত ফারাক্কা বাঁধ ১৯৭৫ সালে চালুর পর থেকেই শুষ্ক মৌসুমে একতরফা পানি প্রত্যাহারের কারণে দেশের কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির স্তরে মারাত্মক ক্ষতি হয়েছে। সেই বাস্তবতার প্রেক্ষিতেই পদ্মা ব্যারেজ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা বিএনপির নির্বাচনী ইশতেহারেও ছিল।
তিনি জানান, এই ব্যারেজের মাধ্যমে বর্ষা ও বন্যার সময়ের অতিরিক্ত পানি সংরক্ষণ করা হবে, যা পরে ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষের কৃষি ও সেচ কাজে ব্যবহৃত হবে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ততার সমস্যাও উল্লেখযোগ্যভাবে কমবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০৩৩ সালের মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে প্রতি বছর প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে বলে জানান মন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা