ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
বুধবার (১৩ মে) রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘অন গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্ট’-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। তার মতে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সব ক্ষেত্রেই শিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি বলেন, একটি দেশের উন্নয়নের প্রধান ভিত্তি হলো শিক্ষা। শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ থাকলেই কোনো দেশ উন্নত হতে পারে না। বিশ্বের অনেক দেশ সীমিত সম্পদ নিয়েও শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলে উন্নয়নের শিখরে পৌঁছেছে। তাই বাংলাদেশের বিপুল জনশক্তিকে সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তর করা প্রয়োজন।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা এবং ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধও ধারণ করতে হবে। তিনি উল্লেখ করেন, মূল্যবোধ ছাড়া কোনো জাতি সামনে এগোতে পারে না এবং একজন মানুষের প্রকৃত শিক্ষার শুরু পরিবার থেকেই।
তিনি আরও বলেন, এসএসসি ও উচ্চমাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ সময়। এই সময় অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। একজন অভিভাবকের সবচেয়ে বড় বিনিয়োগ তার সন্তানের শিক্ষা বলেও মন্তব্য করেন তিনি।
সরকার শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষাব্যবস্থা, উন্নত অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাষ্ট্র শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব সুযোগ নিশ্চিত করার চেষ্টা করছে। একই সঙ্গে শিক্ষার্থীদেরও দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন, মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং ওমেরা রিনিউয়েবল এনার্জির সিইও মাসুদুর রহিম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর