×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

২০২৬ মে ১২ ১৯:০৪:৩২

শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহাকে সামনে রেখে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময় বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১২ মে) থেকে ঈদের দিন পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ক্রেতা-বিক্রেতাদের সুবিধা বিবেচনায় নিয়েই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার সারা দেশে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল।

দোকান মালিক সমিতি জানায়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে— ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে বাড়তি সময় পেলেও কোনো ধরনের আলোকসজ্জা কিংবা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত