ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
হাসিনাকে জনগণ থুতু দেবে: স্পিকার
নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে উন্নয়নকাজ চলমান রয়েছে। এর অগ্রগতি পরিদর্শন শেষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন বলেছেন, জুলাই জাদুঘর যত দিন থাকবে, তত দিন মানুষ সেখানে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলকে ‘থুতু’ দেবে।
মঙ্গলবার (১২ মে) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যবেক্ষণ শেষে তিনি এমন মন্তব্য করেন।
এসময় তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের সময় শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন। এ সংক্রান্ত কলরেকর্ড জাদুঘরে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি। তার মতে, অভিনয়ে পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবেন। জনগণ এখানে এসে হাসিনা ও আওয়ামী লীগের মুখে থুতু দেবে।
স্পিকার আরও বলেছেন, এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে বিশ্বাস করে না। গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতে পারে। জাদুঘরটি দেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন তিনি। জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এছাড়া ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, জুলাই ও আগস্টে যারা গুম হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর শতাব্দীর জন্য শিক্ষণীয়। ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করে দেশের দামাল ছেলেরা কীভাবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, এই জাদুঘর তারই প্রতিবিম্ব। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে উজ্জীবিত রাখাসহ আগামী প্রজন্মের জন্য এটি শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে। আপনারা শুনেছেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সবার জন্য খুলে দেওয়া হবে।
পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, জুলাইয়ের শেষ সপ্তাহ বা ১ আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর উদ্বোধন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়