ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
মাদক সংশ্লিষ্টতায় জড়িত পুলিশ সদস্যদের ছাড় নয়: আইজিপি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত আইজি’স ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ পুলিশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের অবদানের কারণে আজ একটি সংগঠিত পুলিশ বাহিনী গড়ে উঠেছে। তিনি আরও বলেন, দীর্ঘ সময় পুলিশকে বিভিন্নভাবে ব্যবহার করার কারণে বাহিনীর যে ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা পুনরুদ্ধারে পুলিশ কাজ করছে এবং শৃঙ্খলাও ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা পুলিশ সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করা পুলিশ সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী ও বৃহৎ বাহিনী, যারা দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে। আজকের পুরস্কারপ্রাপ্ত সদস্যরা তাদের সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছেন।
মাদককে দেশের যুব সমাজ ও ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ইতোমধ্যে মাদক সংশ্লিষ্টতায় জড়িত কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরস্কার শুধু স্বীকৃতি নয়, এটি দায়িত্ববোধ ও পেশাদারিত্বের প্রতীক। এটি আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।
সবশেষে পুরস্কারপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, তারা ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সব পুলিশ সদস্যকে দেশের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- দেশে বাড়লো সোনার দাম
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য জেবা জান্নাতের
- ঢাবির নতুন প্রো-ভিসি আলমোজাদ্দেদী আলফেছানীর যোগদান