ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শিক্ষকদের মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রাথমিক স্তরের শিক্ষকদের মানোন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষকদের জীবনমান উন্নয়নই শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অগ্রগতির মূল ভিত্তি।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত দিনব্যাপী জাতীয় কর্মশালা ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাহদী আমিন আরও বলেন, ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব স্কিল’ উদ্যোগের মাধ্যমে শিক্ষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রদান করা হবে। এর ফলে তারা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন এবং কারিকুলাম আরও ডিজিটাল ও যুগোপযোগী হবে। এতে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি তাদের অর্থনৈতিক ক্ষমতায়নও নিশ্চিত হবে।
উদ্বোধনী পর্ব শেষে পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব অধিবেশনে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানযোগ্যতা, সফট স্কিল উন্নয়ন ও চাহিদাভিত্তিক শিক্ষা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা ও বৈশ্বিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ ও আন্তর্জাতিকীকরণ, গভর্ন্যান্স, মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি