ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
‘পাঠ্যভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কেবল পাঠ্যভিত্তিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত দিনব্যাপী জাতীয় কর্মশালা ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক মান বজায় রাখতে কতটা সক্ষম হয়েছে, সেটি নিয়ে আলোচনা থাকতে পারে। তবে বাস্তবতা হলো, একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক র্যাংকিংয়ে সাধারণত গবেষণা প্রকাশনা, উদ্ভাবন এবং একাডেমিক কার্যক্রমকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এসব সূচকে বাংলাদেশের অবস্থান কোথায় তা নিয়ে শিক্ষাবিদদের আরও গভীরভাবে চিন্তা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, বিশ্ববিদ্যালয়গুলো যদি গবেষণা ও উদ্ভাবনে পর্যাপ্ত মনোযোগ না দেয়, তাহলে প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যাওয়া কঠিন হবে। এ কারণে গবেষণা ও উদ্ভাবনমূলক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে বলেও জানান তিনি।
তিনি বলেন, বিশ্বের অনেক দেশে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বা অ্যালামনাইরা গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের সহযোগিতার মাধ্যমে শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ হয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলেও অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের শক্ত ভিত্তি হিসেবে কাজ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেসব সাবেক শিক্ষার্থী দেশে ও বিদেশে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা