ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শিক্ষা বিনিময় সমর্থন করি: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আরো বেশ কিছু বিশ্ববিদ্যালয় আসার পথে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
সোমবার (১১ মে) রাজধানীর পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর উদ্বোধন ও এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ১১৬টি বিশ্ববিদ্যালয় আছে। আরও বেশ কিছু আসার পথে। এর মধ্যে ৫৭টি বিশ্ববিদ্যালয় ভালো করছে। তবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শিক্ষা ও জ্ঞান বিনিময় অর্থাৎ শিক্ষামেলার আয়োজনকে আমি সমর্থন করি। এটি আমাদের জন্য খুবই ভালো হবে।
এহছানুল হক মিলন বলেন, ‘তারা পরীক্ষা নেবে এবং যোগ্যরা পড়াশোনার সুযোগ পাবেন। আমি বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় অংশ নেয়ার ব্যাপারে অনুপ্রাণিত করছি। তাদের কিছু খুবই ভালো মানের বিশ্ববিদ্যালয় রয়েছে। আমাদের পক্ষ থেকে এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা থাকবে। এখানে বিনামূল্যে উচ্চশিক্ষা নেয়ারও সুযোগ রয়েছে। আল্লামা ইকবাল স্কলারশিপ খুবই সফল হবে বলে প্রত্যাশা করি।’
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার বলেন, আগামী ১০ দিন রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামেও পাকিস্তান-বাংলাদেশ এডুকেশন এক্সপো হবে। এতে দুই দেশের শিক্ষা, জ্ঞান এবং সংস্কৃতি বিনিময়ের সুযোগ হবে।
তিনি আরও বলেন, এমওইউ’র মাধ্যমে পাকিস্তানে, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণার সুযোগ প্রদানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সহযোগিতা করার আহ্বান জানাই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়