ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
যৌক্তিক দাবি পূরণে পুলিশের পাশে থাকবে সরকার
নিজস্ব প্রতিবেদক: পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত সুবিধা বাড়াতে একাধিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। পদোন্নতি বঞ্চনা নিরসন, অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ভাতা চালু এবং আবাসন ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন আইজিপি মো. আলী হোসেন ফকির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পুলিশের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে ইতিবাচকভাবে কাজ করছে। তিনি জানান, দীর্ঘদিন চাকরি করেও অনেক কনস্টেবল পদোন্নতি ছাড়া অবসরে যান। এ পরিস্থিতি বিবেচনায় বিশেষ নীতিমালার আওতায় সন্তোষজনক চাকরির রেকর্ডধারী সদস্যদের অবসরের সময় অনারারি পদোন্নতি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতির সুযোগ রাখা হবে।
পুলিশ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশেষ নীতিমালার মাধ্যমে ওভারটাইম ভাতা চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে। ইন্সপেক্টর থেকে কনস্টেবল পদ পর্যন্ত সদস্যরা এ সুবিধার আওতায় আসতে পারেন বলে জানান তিনি। তার মতে, এটি পুলিশ সদস্যদের মনোবল ও সেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ কর্মঘণ্টা ও অতিরিক্ত চাপের কারণে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আরও আধুনিক করা হবে। পাশাপাশি উন্নত চিকিৎসা পরীক্ষার সুবিধাসহ নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
আবাসন সংকট নিরসন ও বিভিন্ন ইউনিটের ভবন নির্মাণেও সরকারের গুরুত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভূমি অধিগ্রহণ ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত দুই মাসে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন জরুরি। অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও মানি লন্ডারিং প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের জন্য একটি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
মব কালচার বন্ধে বিদ্যমান আইন সংশোধন ও আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)