ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্রকে পুনর্গঠন করাই বিএনপি সরকারের সামনে অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নেতাকর্মীরা একটি বড় সংগ্রাম শেষ করেছেন, যার লক্ষ্য ছিল দেশের জনগণ, দেশ এবং গণতন্ত্রকে রক্ষা করা। সেই সংগ্রামে তারা সফল হয়েছেন এবং তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, এখন সামনে রয়েছে আরও বড় দায়িত্ব। বর্তমান সরকার এক ধরনের ধ্বংসাবস্থার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। চারপাশে ঘাটতি ও সংকটই চোখে পড়ে। এই অবস্থা থেকে রাষ্ট্র, সরকার এবং দলকে পুনর্গঠন করাই এখন মূল কাজ।
বিএনপি মহাসচিব বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলাই এখন তাদের প্রধান লক্ষ্য। তিনি দলের নেতা তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, নির্বাসনে থেকেও তিনি আন্দোলন ও নির্বাচনী প্রক্রিয়াকে নেতৃত্ব দিয়েছেন এবং সফলভাবে সরকার গঠনে ভূমিকা রেখেছেন।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ত্যাগ ও নেতৃত্বের এই ইতিহাস স্মরণ করে দলকে আরও সুসংগঠিত করতে হবে। তৃণমূল পর্যায় পর্যন্ত দলের কার্যক্রম ও বার্তা পৌঁছে দিয়ে সংগঠনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন।
এর আগে সকাল পৌনে ১১টায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং এ জেড এম জাহিদ হোসেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ