ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
নদীতে টহল দিতে গিয়ে প্রাণ গেল এক নৌ পুলিশের
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের নদীপথে ডাকাতি প্রতিরোধে রাতভর টহল দিচ্ছিল নৌ পুলিশের একটি দল। দায়িত্ব পালনকালে টহল নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে গেলে প্রাণ হারান নৌ পুলিশের কনস্টেবল মো. মহসিন সরদার (৪৩)।
শুক্রবার (৮ মে) সকালে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রকিবউজ্জামান। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহসিন সরদার খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে। কর্মজীবনে তিনি বাগেরহাট জেলা থেকে নৌ পুলিশ ইউনিটে সংযুক্ত ছিলেন।
নৌ পুলিশ সূত্র জানায়, সম্প্রতি নদীপথে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ নৌরুটগুলোতে টহল জোরদার করা হয়। এরই অংশ হিসেবে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে এসআই মকবুল হোসেনের নেতৃত্বে চার কনস্টেবলসহ একটি দল রাতে টহলে বের হয়।
টহল চলাকালে ঘন অন্ধকারে একটি চলন্ত বাল্কহেডের সঙ্গে পুলিশের নৌযানটির সংঘর্ষ হয়। এতে নৌযানটি নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তেই উল্টে যায়। দুর্ঘটনার পর অন্য সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণ রক্ষা করলেও গুরুতর আহত অবস্থায় নদীতে পড়ে যান কনস্টেবল মহসিন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি রকিবউজ্জামান বলেন, নদীপথে নিরাপত্তা নিশ্চিতে সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং নৌযানের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)