ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
অনন্ত জলিলের নামে ভুয়া অ্যাপ ও ভিডিও ছড়ানোর অভিযোগ
বিনোদন ডেস্ক: চিত্রনায়ক অনন্ত জলিল তার নাম ব্যবহার করে ভুয়া অ্যাপ, ওয়েবসাইট এবং এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও ছড়ানোর অভিযোগ তুলেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে অনন্ত জলিল জানান, একটি অসাধু চক্র তার নাম ব্যবহার করে বিশেষ করে ক্যাসিনো ও জুয়া সংশ্লিষ্ট ভুয়া অ্যাপ ও ওয়েবসাইট প্রচার করছে। একই সঙ্গে এআই প্রযুক্তির মাধ্যমে তার নামে মিথ্যা ভিডিও তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি স্পষ্ট করে বলেন, এসব অ্যাপ, ওয়েবসাইট বা ভিডিওর সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই। এ ধরনের ভুয়া প্রচারণা থেকে সবাইকে দূরে থাকার অনুরোধ জানান তিনি।
এ ছাড়া অনন্ত জলিল ভক্তদের উদ্দেশে আহ্বান জানান, শুধুমাত্র তার ভেরিফায়েড ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল অনুসরণ করতে এবং অন্য কোথাও তার নাম ব্যবহার করে প্রকাশিত তথ্য দেখে বিভ্রান্ত না হতে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজ রাজধানীতে যেসব দোকানপাট-মার্কেট বন্ধ থাকবে
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মান্না ও গয়েশ্বর রায়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি