ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবির পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
বুধবার (৬ মে) সকালে কক্সবাজার শহর থেকে সড়কপথে প্রতিমন্ত্রীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আশ্রয়শিবিরে পৌঁছায়।
বেলা তিনটা পর্যন্ত প্রতিনিধিদলটি মধুরছড়া আশ্রয়শিবিরের (ক্যাম্প-৪) বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণকেন্দ্র, এলপিজি বিতরণকেন্দ্র, বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৮) শিক্ষাপ্রতিষ্ঠান এবং ক্যাম্প-১৮ পশ্চিমের এমএসএফ হাসপাতালসহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখে। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
পরিদর্শন শেষে বিকেল পাঁচটার দিকে কক্সবাজার শহরে ফিরে আরআরআরসি কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এনজিও ও আন্তর্জাতিক সংস্থার (আইএনজিও) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রতিমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থা এখনো অত্যন্ত নাজুক। তবে রোহিঙ্গাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। আমরা চাই তারা নিরাপদে নিজ দেশে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারুক এবং মৌলিক অধিকার ফিরে পাক।’
তিনি আরও বলেন, বৈশ্বিক বিভিন্ন সংঘাতের কারণে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব হারাচ্ছে। অথচ এ সংকট শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনীতি ও জনসংখ্যার ওপর চাপ বাড়লেও মানবিক কারণে বাংলাদেশ তাদের পাশে রয়েছে। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে দুই দফায় সফলভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়েছিল।
প্রতিমন্ত্রী জানান, মিয়ানমার সরকার, আরাকান আর্মিসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি চীন, ভারত, আসিয়ানভুক্ত দেশ, মুসলিম বিশ্ব ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে সংকট সমাধানের চেষ্টা চলছে।
তিনি বলেন, আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় ক্যাম্পে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, খাদ্যসংকট দেখা দিচ্ছে এবং বাসস্থানের পরিস্থিতিও দুর্বল হয়ে পড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ক্যাম্পের নিরাপত্তাব্যবস্থা ও চলমান মানবিক কার্যক্রম খতিয়ে দেখেন। তিনি খাদ্য বিতরণ, চিকিৎসাসেবা, শিক্ষা কার্যক্রম ও নারীদের দক্ষতা উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। ক্যাম্প-৪–এর সিআইসি কার্যালয়ে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তারা দ্রুত প্রত্যাবাসন জোরদারের আহ্বান জানান। প্রতিমন্ত্রী ক্যাম্প ব্যবস্থাপনাকে আরও কার্যকর, স্বচ্ছ ও মানবিক করার নির্দেশ দেন।
দিনব্যাপী এই সফরে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক তৌফিক-উর রহমান, পরিচালক (এসএমও) শামীমা ইয়াসিন, এপিএস মোহাম্মদ ফজলুল হক এবং সহকারী সচিব জাহিদ হাসান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)