ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
মেট্রোরেল চলবে আরও বেশি সময়, আসছে পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় মেট্রোরেলের চলাচলের সময়সূচি আরও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাতে ট্রেন চলাচলের সময় বাড়বে এবং দুই ট্রেনের মধ্যকার ব্যবধানও কমে আসবে। সিদ্ধান্তটি চলতি মাসের শেষদিকে বা আসন্ন ঈদুল আজহার পর কার্যকর হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আরও ৪০ থেকে ৫০ মিনিট বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য বর্তমানে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এসব তথ্য জানা গেছে।
পরিকল্পনা অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ মেট্রোরেল রাত ১১টায় ছাড়বে। বর্তমানে এটি রাত ১০টা ১০ মিনিটে শেষ ট্রিপ হিসেবে চলে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার প্রস্তাব রয়েছে, যেখানে বর্তমানে শেষ ট্রিপ যায় রাত সাড়ে ৯টায়। সকালে সময়সূচিতে কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে সকাল সোয়া ৭টায়।
এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। বর্তমানে দিনে গড়ে ২৯৭টি ট্রিপ পরিচালিত হয়। নতুন সময়সূচি কার্যকর হলে ট্রিপের সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। পাশাপাশি পিক আওয়ারে ট্রেন চলাচলের ব্যবধান ৫ মিনিট থেকে কমে সাড়ে ৪ মিনিটে নামবে। অফপিক সময়ে বর্তমানে ৭ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলাচল করে।
উত্তরা থেকে মতিঝিল রুটে বর্তমানে ২৪ সেট ট্রেন চালু রয়েছে, প্রতিটি ট্রেনে ৬টি কোচ থাকে। পিক আওয়ারে সাধারণত ১২ সেট ট্রেন চললেও নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে তা বাড়িয়ে ১৪ সেট পর্যন্ত করা হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট