ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রবির শেয়ারে হঠাৎ বিনিয়োগকারীদের আগ্রহ
ডুয়া নিউজ: বাংলাদেশে বহুজাতিক কোম্পানি রবির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ হঠাৎ বেড়েছে। যে কারণে কোম্পানিটির শেয়ার আজ রোববার মার্কেট লিডারে উঠে এসেছে।
এদিন প্রধান শেয়ারবাজা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন তালিকায় রবি আজিয়াটা ছিল শীর্ষ স্থানে।
এদিন কোম্পানিটির শেয়ারে বড় লেনদেনের পাশাপাশি দামেও ইতিবাচক প্রবণতা ছিল। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৬ লাখ ৫৬ হাজার ৩৭১টি। যার বাজার মূল্য ছিল ১৯ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা।
আগের দিন রবির শেয়ারের ক্লোজিং প্রাইস ছিল ২৯ টাকা ৬০ পয়সা। আজ শেয়ারটি ২৯ টাকা ৫০ পয়সা থেকে ৩০ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। তবে শেষ বেলায় বাজার নেতিবাচক থাকায় শেয়ারটির দর ক্লোজিং হয়েছে আগের দিনের চেয়ে ১০ পয়সা বেড়ে ২৯ টাকা ৭০ পয়সায়।
আগামীকাল কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। বিনিয়োগকারীরা আশা করছেন, এবছরও কোম্পানিটি ভালো ডিভিডেন্ড দেবে।
আগের বছর ২০২৩ সালে রবি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)