ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. নজরুল ইসলাম। কেন্দ্রীয় ব্যাংকের এই পদোন্নতি প্রতিষ্ঠানটির কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
পদোন্নতির আগে তিনি বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে দায়িত্ব পালন করছিলেন। ২০২১ সালের অক্টোবর থেকে তিনি ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করেন।
এটি অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিলস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, যা দেশে দক্ষতা উন্নয়ন ও নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছে।
কর্মজীবনে তিনি ক্রেডিট গ্যারান্টি বিভাগ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইন্সপেকশন বিভাগ এবং ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এসব ক্ষেত্রে তিনি নীতি প্রণয়ন, আর্থিক তদারকি ও ঝুঁকি ব্যবস্থাপনায় অবদান রেখেছেন।
মো. নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (AIT) থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে প্রফেশনাল মাস্টার্স সম্পন্ন করেন এবং জার্মানি থেকে সার্টিফায়েড রিস্ক ম্যানেজমেন্ট (CERM) ডিগ্রি অর্জন করেন।
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার সন্তান মো. নজরুল ইসলামের এই অর্জনে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করবে, বিশেষ করে এসএমই খাত ও উদ্যোক্তা উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)