ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগপত্র জমা
নিজস্ব প্রতিবেদক: ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে সরে দাঁড়িয়েছেন এ কে এম রেজাউল করিম খন্দকার। রোববার (৩ মে) তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন বলে জানা গেছে।
পদত্যাগপত্রটি প্রথমে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়। পরে সেটি প্রক্রিয়াগতভাবে সলিসিটর কার্যালয়ে পাঠানো হয়। জানা গেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন রেজাউল করিম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সলিসিটর কার্যালয় থেকে তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।
এদিকে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হতে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় তিনি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান এবং এরপর থেকেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ