ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মুক্ত গণমাধ্যম দিবসে বড় বার্তা দিলেন তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের স্বাধীনতা সুদৃঢ় করতে সরকার নির্ধারিত কাঠামো বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
রোববার (৩ মে) রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবনের উদ্দেশ্যে আয়োজিত র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যে কাঠামো গঠন করা হয়েছিল, সেটি বাস্তবায়নের জন্য কার্যক্রম চলমান রয়েছে। সরকারের লক্ষ্য হলো একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম পরিবেশ তৈরি করা।
তিনি আরও বলেন, কেবল নীতিমালায় নয়, চিন্তা ও মননেও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায় সরকার। এজন্য অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
এসময় প্রথমবারের মতো আয়োজিত ‘মুক্ত গণমাধ্যম দিবস’ সফলভাবে উদযাপনে সহযোগিতা করায় সাংবাদিক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)