ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
৫২ বছর বয়সেও কীভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা? জানালেন তিনি
বিনোদন ডেস্ক: তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে নিজের নাচ ও পর্দার উপস্থিতি দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন মালাইকা অরোরা। কখনো ‘ছঁইয়া ছঁইয়া’, আবার কখনো ‘মুন্নি বদনাম’ প্রতিটি আইটেম গানে তাঁর পারফরম্যান্স আলাদা করে আলোচনার জন্ম দিয়েছে। বয়স ৫০ পেরোলেও তাঁর গ্ল্যামার ও ফিটনেস নিয়ে এখনো সমান আগ্রহ দেখা যায়। সম্প্রতি মুক্তি পাওয়া ‘পয়জন বেবি’ গানেও তার আবেদনময় উপস্থিতি নজর কাড়ে। ৫২ বছর বয়সেও কীভাবে নিজেকে এতটা ফিট রাখেন, এ প্রশ্ন বহুবার শুনেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ‘দ্য রাইট অ্যাঙ্গেল শো’তে উপস্থিত হয়ে বয়স ও সৌন্দর্য নিয়ে নিজের মতামত প্রকাশ করেন মালাইকা।
শোতে তাকে প্রশ্ন করা হয়, ফিটনেস ও সৌন্দর্যের প্রশংসার পাশাপাশি কখনো বয়স বাড়াকে গুরুত্ব দিয়ে ভেবেছেন কি না। উত্তরে মালাইকা বলেন, একসময় বয়স নিয়ে ভাবলেও এখন আর তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তাঁর মতে, বর্তমানে তিনি জীবনের সবচেয়ে সুন্দর ও সুখী সময় পার করছেন এবং যা ভালো লাগে, সেটাই করে যেতে চান। ভবিষ্যতে আরও অনেক কিছু করার পরিকল্পনাও রয়েছে তাঁর।
মালাইকা আরও বলেন, সমাজে সাধারণত নারীদের বয়স নিয়ে বেশি প্রশ্ন করা হয়, যা পুরুষদের ক্ষেত্রে খুব কম দেখা যায়। এই বৈষম্যের সমালোচনা করে তিনি বলেন, নারীদের সহজেই বয়স, সৌন্দর্য ও আকর্ষণ নিয়ে প্রশ্ন করা হলেও পুরুষদের ক্ষেত্রে তা প্রায় হয় না।
অভিনেত্রীর মতে, একজন মানুষের জীবনে বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি মানসিক ও আবেগিক দিকও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের জীবন কীভাবে কাটছে, মন কী চাইছে এসব বিষয় তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। আয়নায় নিজেকে দেখে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং এমন কিছু করার চেষ্টা করেন যা তাকে এবং তার পরিবারকে গর্বিত করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিমান বাংলাদেশের নতুন পরিচালক নাসির উদ্দিন অসীমকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু