ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জামিন বহাল থাকলেও কারামুক্তি পাচ্ছেন না সাবেক প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগে করা ৫টি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন।
আদালতে বিচারপতি খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। শুনানির পর অ্যাডভোকেট সাজু সাংবাদিকদের জানান, ৫টি মামলায় জামিন বহাল থাকলেও খায়রুল হকের বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না।
গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হওয়া সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ মোট ৫টি মামলায় হাইকোর্ট গত ৮ ও ১১ মার্চ জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন।
খায়রুল হকের বিরুদ্ধে অন্য মামলাগুলোর মধ্যে রয়েছে শাহবাগ থানায় করা রায় জালিয়াতির মামলা এবং নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় করা পৃথক দুটি মামলা। এছাড়া প্লট জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে দুদকের একটি মামলাও রয়েছে। ২০১০ সালে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া এ বি এম খায়রুল হক অবসরের পর তিন মেয়াদে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর