ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য রোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ভুয়া তথ্য ও অপতথ্য মোকাবিলায় সরকার সমান গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, মুক্ত গণমাধ্যম বজায় রাখার সঙ্গে সঙ্গে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করাও বর্তমান সময়ের একটি বড় চ্যালেঞ্জ।
সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, গণমাধ্যম, সংস্কৃতি এবং জ্ঞানভিত্তিক সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে একটি সুনির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলার আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
তথ্যমন্ত্রী আরও জানান, গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে সরকার নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে। এসব আলোচনা থেকে পাওয়া সুপারিশ পর্যালোচনা করে একটি কার্যকর কর্মপরিকল্পনা বা ‘রোডম্যাপ’ প্রণয়ন করা হবে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কারিগরি ও পেশাগত সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রে নিয়মিত বৃত্তি দিয়ে আসছে, যা তাদের দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে।
বৈঠকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের বিষয়টিও আলোচনায় আসে। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী। মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা জানান, অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত