ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
গণভোটে বিএনপির নোট অব ডিসেন্ট বাতিলের দাবি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দুর্নীতি দমন কমিশন ও প্রধান বিচারপতি নিয়োগসহ সব সাংবিধানিক কাঠামোই রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি। এগুলো সংস্কার না হলে রাষ্ট্র আবারও ফ্যাসিবাদের দিকে যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তবে এসব বিষয়ে ‘না’ বলা হলেও জনগণকে ভিন্নভাবে বোঝানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবিলম্বে গণভোট বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, পাঁচ কোটি মানুষ সরাসরি ভোট দিয়ে তাদের ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) প্রত্যাখ্যান করেছে। জনগণের রায়ের সামনে ওই আপত্তির আর কোনো কার্যকারিতা নেই বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, গণভোটের ব্যালটে থাকা চারটি প্রশ্নের কোথাও কোনো নোট অব ডিসেন্ট নেই। তাই গণভোটের পূর্ণ রায় সবাইকে মানতে হবে। এ সময় তিনি সরকারের উদ্দেশে বলেন, দেরি না করে সংসদ চলমান অবস্থায় সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা উচিত। গণভোটের ফল অনুযায়ী সংস্কার প্রস্তাব গ্রহণ করে তা সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি শহীদদের রক্ত ও আন্দোলনের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হয়, তবে এর নির্মম পরিণতি ভোগ করতে হবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ৫ আগস্টের আন্দোলন থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে বিক্ষোভ, মিছিল, সেমিনার ও গোলটেবিল বৈঠকসহ ধারাবাহিক কর্মসূচি চলবে। সংসদের ভেতরে ও রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। জুলাইয়ের রক্তের ন্যায্য মূল্য আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন