ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কুয়েটে তিন দিনব্যাপী মেকানিক্যাল ফেস্ট শুরু
নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’। ‘ইগনাইট ইয়োর পটেনশিয়াল’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করা হয় শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেস্টিভ্যালের কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, কো-কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলীসহ বিভাগের শিক্ষকরা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন। পুরো আয়োজনের সমন্বয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে দায়িত্ব পালন করছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী আওরঙ্গ আলিফ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে। তিনি বলেন, ‘ইগনাইট ইয়োর পটেনশিয়াল’ স্লোগান তরুণদের ভেতরের সৃজনশীল শক্তিকে জাগিয়ে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, দলগত কাজ এবং শিল্পখাতের সঙ্গে সংযোগ তৈরিতে ভূমিকা রাখে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কুয়েট দীর্ঘদিন ধরে গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসছে। এই ফেস্টিভ্যাল শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময় এবং সৃজনশীল প্রতিযোগিতার একটি কার্যকর ক্ষেত্র তৈরি করবে।
তিন দিনব্যাপী এ আয়োজনে দেশের ২২টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। এবারের উৎসবে প্রায় ৬ লাখ টাকার প্রাইজপুল রাখা হয়েছে, যা অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে।
আয়োজিত প্রতিযোগিতার তালিকায় রয়েছে লাইন ফলোয়ার রোবট, সকার বট, বিজনেস কেস স্টাডি, অ্যাড-মেকিং, ক্যাড ডিজাইন, প্রজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিট থিসিস, মেকানিক্স ও অটোমোবাইল অলিম্পিয়াড, কন্টেন্ট রাইটিং ও গেমিং কনটেস্ট।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ বলেন, এমন একটি প্রতিযোগিতায় অংশ নিতে পারা তার জন্য গর্বের বিষয়। তার মতে, এ ধরনের আয়োজন শুধু বিভাগের নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশজুড়ে তুলে ধরতে সহায়তা করে। তিনি আরও বলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন, কারণ এটি শিক্ষার্থীদের দক্ষতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকদের মতে, এই ফেস্টিভ্যাল তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আরও প্রস্তুত করে তুলবে।
সব আয়োজন শেষে আগামী ২৫ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে তিন দিনব্যাপী এই ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত