ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আইইএলটিএস পরীক্ষার কথা বলে ঢাকায় এসে হোটেলে তরুণীর মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গ্রীন রোডের একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে তানিয়া নবী (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে কলাবাগান থানার গ্রীন রোডে অবস্থিত হোটেল রূপসা ইন্টারন্যাশনালের ৪১৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তানিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর বোয়ালীচর গ্রামের নুর নবীর মেয়ে। পুলিশ জানিয়েছে, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে আশিক জানান, গত ১৯ এপ্রিল রাতে আইইএলটিএস পরীক্ষার কথা বলে তানিয়া ওই হোটেলে ওঠেন। তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান, তার বাবা-মা তেজগাঁও এলাকায় থাকলেও তাদের সঙ্গে তার যোগাযোগ নেই এবং তার স্বামী সাগর কুমিল্লায় থাকেন।
হোটেল সূত্রে জানা যায়, অবস্থানকালে তানিয়া খুব বেশি বাইরে বের হতেন না এবং অধিকাংশ সময় কক্ষের দরজা-জানালা বন্ধ রাখতেন। বৃহস্পতিবার দুপুরে ভাড়া আদায়ের জন্য তাকে ডাকতে গেলে সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। পরে বাথরুমের ভেতরে প্যানের ওপর তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, কক্ষ থেকে ঘুমের ওষুধসহ বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত