ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
জ্বালানি সংকট নিরসনে যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান জ্বালানি সংকটের ‘যৌক্তিক সমাধান’ খুঁজতে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্বার্থে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে বিরোধী দলকে পাঁচজন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনার সময় সরকারি দলের পক্ষ থেকে কমিটির জন্য পাঁচ সদস্যের নাম ঘোষণা করা হয়। সংসদ নেতা জানান, প্রস্তাবিত কমিটির প্রধান থাকবেন জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু এবং এতে সরকার ও বিরোধী দল থেকে সমানসংখ্যক সদস্য থাকবেন।
এ সময় অধিবেশন পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিরোধী দলের মতামত ও প্রস্তাব এই কমিটির মাধ্যমে সরকারের কাছে পৌঁছাবে এবং সেখানে বাস্তবসম্মত পরামর্শ থাকলে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে দেশের জনগণের স্বার্থে সরকার যেকোনো পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
সংসদ নেতা জানান, জাতীয় স্বার্থে বিরোধী দলের সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্দেশ্যে সরকার নিজেদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। তিনি বিরোধী দলকে অনুরোধ করেন, তারাও যেন পাঁচজন সদস্যের নাম দেয়, যাতে উভয় পক্ষের ১০ জন সদস্য মিলে জ্বালানি খাতের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারেন।
সরকারি দলের ঘোষিত পাঁচ সদস্য হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
পরে প্রধানমন্ত্রী জানান, কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সভাপতি করার প্রস্তাব করা হয়েছে।
এর আগে বুধবার (২২ এপ্রিল) সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সরকারের সঙ্গে বসে সমাধান খুঁজে বের করার আহ্বান জানান। তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকেও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে, যা সরকার ও বিরোধী দল একসঙ্গে বিবেচনা করতে পারে।
বৃহস্পতিবার সেই প্রস্তাবের প্রতিক্রিয়ায় সংসদ নেতা পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন এবং বিরোধী দলকেও সমসংখ্যক সদস্য দেওয়ার আহ্বান জানান।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিষয়টিকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা সম্ভব। তিনি জানান, শিগগিরই তারা তাদের প্রতিনিধিদের নাম জমা দেবেন।
জ্বালানি তেল, গ্যাস সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে কয়েকদিন ধরেই সংসদে আলোচনা চলছিল। এর ধারাবাহিকতায় বিরোধী দলের প্রস্তাব ও সরকারের উদ্যোগ মিলিয়ে যৌথ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন