ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বরং গণমাধ্যমের বিকাশে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
নোয়াব সভাপতি ও দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর নেতৃত্বে বৈঠকে বিভিন্ন পত্রিকার মালিক ও প্রকাশকরা অংশ নেন। প্রতিনিধি দলটি সংবাদপত্র শিল্পের বর্তমান অর্থনৈতিক সংকটসহ নানা সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং সরকারের সহযোগিতা কামনা করেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সরকার যদি দেশে উদার গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখে, তবে গণমাধ্যমের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে।
বৈঠক শেষে মতিউর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ দিয়ে তাদের প্রতিটি কথা শুনেছেন এবং দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। বিশেষ করে কারাবন্দি সাংবাদিকদের বিষয়ে আলোচনা হলে প্রধানমন্ত্রী বলেন, "কোনো সাংবাদিক বিনা কারণে কারাবন্দি রয়েছেন কি না বা হয়রানির শিকার হচ্ছেন কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।"
গণমাধ্যমের সঙ্গে সরকারের দূরত্ব কমাতে নিয়মিত সংলাপ চালুর বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মতিউর রহমান চৌধুরী জানান, অতীতের সরকারগুলোর সময় সম্পাদকদের সঙ্গে বৈঠকের নিয়মিত কোনো ধারা ছিল না। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি তিন মাস অন্তর সম্পাদকদের সঙ্গে সরাসরি বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন।
বৈঠকে সংবাদপত্র মালিকরা প্রধানমন্ত্রীর এই ইতিবাচক মনোভাব ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতিকে স্বাগত জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা